এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ডক্টর মোহাম্মদ আলমগীর আলম তার ফেসবুক অ্যাকাউন্টে ইভ্যালিতে বিনিয়োগ করা থেকে সরে আসার ঘোষণা দেন।
ইভ্যালিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে ঘোষণা দিয়ে সরে আসার বিষয়টি নিশ্চিত করে যমুনা গ্রুপের ডিরেক্টর (কমার্শিয়াল) এ.বি.এম. শামসুল হাসান বলেন, ইভ্যালির বর্তমান পরিস্থিতিতে যমুনা গ্রুপের মতো একটি বিখ্যাত প্রতিষ্ঠানের পক্ষে এই মুহূর্তে বিনিয়োগ করা সম্ভব নয়।