Tuesday, August 11

ইভ্যালির রাসেলের আরেক মামলায় রিমান্ড না মঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

0

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের ধানমন্ডি থানায় প্রতারণার আরেক মামলায় রিমান্ড না মঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে রাসেল ও তার স্ত্রীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

 সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.