Wednesday, August 26

ইমরান খানের বক্তব্য আবর্জনাতুল্য: সৌরভ

0

জাতিসংঘের বক্তৃতায় পারমাণবিক যুদ্ধের প্রসঙ্গ টেনে পরোক্ষভাবে ভারতকে ধ্বংসের হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তা নিয়ে বিশ্বজুড়ে চলছে শোরগোল। বিশ্বকাপজয়ী পাক অধিনায়কের এমন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার ইমরানের বক্তব্যকে ‘আবর্জনা’ বলেন ভারতের সাবেক এ অধিনায়ক। গোটা বিশ্ব যে ক্রিকেটার ইমরানকে চিনে এসেছে, তার সঙ্গে এই ইমরানের কোনো মিল নেই বলেও মন্তব্য করেন সৌরভ।

জাতিসংঘে উসকানিমূলক বক্তব্যের পর এক অনুষ্ঠানে হাজির হন ইমরান। সেই অনুষ্ঠানের পরিচালকও তাকে রীতিমতো ভর্ৎসনা করেন। সরাসরি মুখের ওপর বলে দেন, ইমরানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হয় না।

ভারতের সাবেক ওপেনার শেবাগ ইমরানের এ টক শো-র ভিডিও টুইটারে শেয়ার করে মন্তব্য করেন, ‘সঞ্চালক বললেন, আপনার কথা ব্রোনক্সের ঢালাইকরের মতো। কিছুদিন আগে জাতিসংঘে করুণ বক্তৃতার পর এই লোকটা সম্ভবতা নিজেকে ছোট করার নতুন নতুন পথ বের করছে।’

শেবাগের পোস্ট করা এ ভিডিওতে নিজের জবাবে সৌরভ লেখেন, ‘এটা দেখে চমকে গেছি…নজিরবিহীন কথাবার্তা। জগতে শান্তি দরকার…পাকিস্তানের মতো দেশে সবচেয়ে বেশি প্রয়োজন…আর তাদের নেতা এসব আবর্জনাসুলভ কথা বলছে। বিশ্ব যে ক্রিকেটার ইমরানকে জানত, সে তা নয়। জাতিসংঘে বক্তৃতাটা খুব বাজে হয়েছে।’

শেবাগের এ টুইটের পরিপ্রেক্ষিতে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। ভিডিওটি দেখে স্তম্ভিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.