Sunday, August 16

ইমাম মোয়াজ্জিন পেল ঈদ উপহার

0

হিজড়া সম্প্রদায়ের পর এবার ইমাম মোয়াজ্জিন খাদেমদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি দক্ষিণ বিভাগের ২৪০ জনের মাঝে আজ ঈদ উপহার বিতরণ করা হয়। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব উপহার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত বিভিন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে আজ কোতোয়ালী এলাকার ৬৩ টি মসজিদের ২৪০ জন ইমাম, মোয়াজ্জিন, খাদেমকে উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ৫ টি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের হাতে উপহার তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের মাঝে রাত্রিবেলা গাড়ীযোগে পৌঁছে দেয়া হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.