মঈন বাঙ্গালী, হাটহাজারী প্রতিনিধি : ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা ও চট্টগ্রাম উত্তর জেলার যৌথ ব্যবস্থাপনায় ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও বর্নাঢ্য র্যালী উদযাপিত। ১৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম’আ ইসলামী শাসসনতন্ত্র ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা ও চট্টগ্রাম উত্তর জেলার যৌথ ব্যবস্থাপনায় উত্তর চট্টলার প্রাণকেন্দ্র হাটহাজারী ডাক বাংলো চত্বরে চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মোরশেদ কারিমীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুহাঃ শাহাদাত হুসাইনের সঞ্চলনায় ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি মাওঃমতিউল্লাহ নূরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরারর অন্যতম সদস্য ছাত্র নেতা নূর আহমাদ তালহা। সমাবেশ শেষে হাটহাজারী বাজার থেকে বাসষ্ট্যান্ড, কলেজ গেইট, কাচারী সড়ক হয়ে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সৎ মানুষের অনুপস্থিতিতে অসৎ ও দুষ্ট চক্র যখন বাংলাদেশের রাজনীতির শীর্ষে অবস্থান করে এদেশের জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে তখনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠিত হয়ে আজ ২৭ বছরে অতিক্রম করেছে। এই ২৭ বছরে ইশা ছাত্র আন্দোলন তার লক্ষে অর্জনে অতিদ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি সর্বস্থরের ছাত্রদের এই ছাত্র সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে একটি সুন্দর বাংলাদেশ গড়তে আহবান জানান।
প্রধান বক্তা তার আলোচনায় বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গত ২৭ বছরে সবচেয়ে বড় অর্জন হলো বাংলাদেশের ত্রিধারার ছাত্রদের একি প্লাটফর্মে ঐক্যবদ্ধ করে একটি সুখি সামৃদ্ধ বাংলাদেশ গড়তে আদর্শিক নেতৃত্ব তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরো বলেন নামধারী ইসলামী সংগঠন ও বস্তুবাদী সংগঠনগুলো যখন ছাত্রদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে গিয়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলংকিত করেছে এবং এদেশের গণমানুষ ছাত্ররাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক সেই মূহুর্তে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি আদর্শিক কাফেলা তৈরির মাধ্যমে ছাত্ররাজনীতির গৌরবজ্জল ইতিহাস ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে। এছাড়াও তিনি কোটা ব্যবস্থার সংস্কার ব্যতিত ৪০ তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করায় সরকারের সমালোচনা করে অনতিবিলম্বে কোটা ব্যবস্থার সংস্কারপূর্বক পুনরায় সার্কুলার প্রকাশ করার দাবি জানান। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তরের সভাপতি শ্রমিকনেতা মুফতি আব্দুল আলী কারিমী , যুব নেতা মাওঃ মামুনুর রশীদ ,আই এ বি পৌর সভাপতি এম এম আজিজ , ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্র নেতা এমদাদুল্লাহ চৌধুরী প্রমুখ ।