ইষ্টার্ন রিফাইনারী এমডির পদত্যাগের দাবীতে চলছে কর্মচারীদের আন্দোলন

0

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারীর তিনবারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো, লোকমানের পদত্যাগের দাবিতে গত কয়দিন ধরে বিক্ষোভ ও আন্দোলন চলছে।

গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সরকারী বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিগত সরকারের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল হলেও ইস্টার্ন রিফাইনারীর ব্যাবস্থাপনা পরিচালক এখনো পদত্যাগ করেননি । কয়েকজন কর্মকর্তা সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি,ঘুষ, স্বজন প্রীতির দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে কর্মকর্তা ও কর্মচারীরা। এতসব অভিযোগ থাকলেও শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাককালীন অনেকে  প্রতিবাদ করতে সাহস করেননি।

এক সুত্রে জানা যায, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিনা সরকারের পতনের পর এই ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের বিষয় জোড়ালো দাবী করছেন এ্ই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
আরো জানা যায়, গত বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চট্টগ্রামের সমন্বয়করা ব্যবস্থাপনা পরিচালককে আজ (২৫আগষ্ট) রবিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দেন। সেই সাথে তারা বিপিসিকেও এমডির পদত্যাগের জন্য স্মারকলিপি দেন।

এখনো পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ না করায় আজ(রবিবার) ইস্টার্ন রিফাইনারীর কর্মকর্তা কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়করা ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবীতে  আন্দোলন করছেন। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে চেষ্টা করছেন।

এ বিষয়ে ইস্টার্ণ রিফাইনারীর ব্যবস্থাপনা পরিচালককে  মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.