Friday, August 7

ইসরাইল আরো ২মাস অভিযান চালাতে পারে গাজায়

0

ইসরাইল আরো দুই মাসের মতো অভিযান চালাতে পারে গাজায় । দেশটির এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এমন মন্তব্য করেছেন।শনিবার (৯ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরো জানা যায়, বর্তমানে দক্ষিণ গাজার খান ইউনুসে হামলা চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। সেখানে আরো তিন থেকে চার সপ্তাহ অভিযান চালানো লাগতে পারে। আর হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম পর্যায় শেষ করতে আরো মাসখানেকের মতো সময় লাগতে পারে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদিও গাজা যুদ্ধের জন্য সময় সীমা নির্দিষ্ট করে দেয়নি, তবে নানাভাবে ওয়াশিংটন প্রকাশ করেছে যে এই যুদ্ধের সময় শেষ হয়ে যাচ্ছে।

এর আগে গত ৭ অক্টোবর ইতিহাসের স্মরণীয় হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা ইসরাইলের দক্ষিণ সীমান্তে ঢুকে নজিরবিহীন হামলা করে। এরপর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ২০০ লোক নিহত হয়। এছাড়া ২৪০ জনকে বন্দী করা হয়।

সূত্র : টাইমস অফ ইসরাইল

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.