Friday, August 28

ইসলামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

0

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ার অংশ নেব”এ আলোকে জামালপুরের ইসলামপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামান আব্দুন নাছের চার্লেস চৌধুরী,উপজেলা নির্বাচন অফিসার হুসনে আরা প্রমূখ।

এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সুধী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.