Sunday, September 13

ইসলামপুরে শিশু কেন্দ্রীক দূর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক কর্মশালা

0

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে শিশু কেন্দ্রীক দূর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজনে ইউনিসেফ ব্যবস্থাপনায় বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা নায়েব আলী।

অন্যানের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,ইসলামপুর থানা ওসি ( তদন্ত) আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন, সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক প্রমূখ।

কর্মশালায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সফিয়া বেগম,সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যানদ্বয়, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সোহার্দ্যে আয়োজনে কেয়ার বাংলাদেশের সহযোগীতায় দূর্যোগ মোকাবিলা করণীয় সম্পর্কিয় আরেকটি কর্মশালা অনূষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.