Wednesday, September 16

ইসলামপুরে ১০জুয়াড়ী আটক

0

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বিশেষ অভিযানে ১০ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খানের নির্দেশে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পৌর শহরের চাড়িয়াপাড়া গ্রাম থেকে উত্তর দরিয়াবাদ গ্রামের আবু সামার পুত্র আসাদ মিয়া(৩৯) শরাফত আলীর পুত্র মোঃ সোলায়মান(৪৫),নটার কান্দা গ্রামের মৃত- হিম্মত সরকারের পুত্র ফজলুল সরকার(৩৮) এবং উপজেলার গোয়ালের চর ইউনিয়নে অভিযান চালিয়ে গোয়ালের চর মন্ডলপাড়া গ্রামের বুদু শেখের পুত্র ফরিদ মিয়া(৩০),মহলগিরি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বাদশা মিয়া(৪০) মৃত- ফজলুল রহমানের পুত্র হাবিজল শেখ (৪৫) আহাম্মদ আলীর পুত্র সাইদ মিয়া(৩২) মৃত- আজিজুল হকের পুত্র মাসুদ মিয়া(৩৮) সভারচর উত্তরপাড়া গ্রামের রহিত শেখের পুত্র আনোয়ার হোসেন(৩০) পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের মৃত- আলীম উদ্দিনের পুত্র জাকির শেখ(৪২) কে আটক করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান ,আটককৃতদের ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.