Thursday, September 3

ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে-আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম

0

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম বলেন, ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা। ইসলামের আগমনের আগে সামাজিকভাবে নারীদের কোনো মর্যাদাই ছিল না। নারীদের প্রতি করা হতো অমানবিক আচরণ। প্রাক ইসলামি যুগের দিকে তাকালেই তা অনুধাবন করা যায় যে, নারীর মর্যাদা প্রদানে ইসলামের অবদান কতবেশি।

তিনি বলেন, বর্তমানে নারীদের পিছিয়ে রেখে দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। কিন্তু কর্মক্ষেত্রে ও পথেঘাটে নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এদেশের মেধাবী ও দক্ষ নারীদের সেবা থেকে দেশ বঞ্চিত হচ্ছে। নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সম্বলিত কর্মক্ষেত্র, পরিবহন ব্যবস্থা, শৌচাগারসহ নারীবান্ধব কর্মসূচি গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৯ এপ্রিল বিকালে মুরাদপুরস্থ আপন গার্ডেনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী মহিলা ফ্রন্টের মহিলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি হাজ্জা কুসুম আকতার ভান্ডারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ সভাপতি মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ আবদুল করিম সেলিম, মুহাম্মদ আবদুর রহিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম। আলোচনায় অংশ নেন তরুণ ইসলামী স্কলার সৈয়দ হাসান আল আজহারী, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী, সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান। ইসলামী মহিলা ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক ডা. রিহুল জান্নাত ও আয়শা আকতারের যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন নাসিমা আকতার, আমেনা বিবি, সৈয়দা শাহনাজ আকতার ফেরদৌসী, শামীমআরাজাফরীন, সাগেরা বেগম সানজিদা আলম, রুবি আকতার, ইয়াসমিন আকতার, জান্নাতুল ফেরদৌস, রেহানা আকতার বেবি, সৈয়দা জিন্নান আকতার, ডাঃ রিহুল জান্নাত, রোজী আকতার, ডাঃ জেসমীন আকতার, আমেনা বেগম, মরিয়াম আকতার, আয়শা আকতার, ফরিদা বেগম, মানু আকতার, বানু বেগম, জাহানারাা বেগম, কানীস, মুনা, রুমী, রাফি প্রমুখ। সম্মেলনে বক্তারা, ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টাকারী ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.