Friday, September 11

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা: ১৭ জন নিহত

0

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটের বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছে বলে জানা গেছে।
হুদাইদা শহরে হুতি যোদ্ধাদের লক্ষ্য করে শনিবার এ হামলা চালানো হয়। খবর আলজাজিরা।

শিয়া সংখ্যাগরিষ্ঠ হুতি গোষ্ঠী পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসুফ আল-হাদারি জানান, শনিবার হুদাইদা শহরের জাবাল রাস নামক জায়গায় হামলা চালানো হয়। এ হামলায় ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে জড়ায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট।
সৌদি জোটের হামলায় এ পর্যন্ত ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.