Wednesday, September 16

ইয়েমেনে স্কুলবাসে সৌদি বিমান হামলা, শিশুসহ নিহত ৪৩জন

0

ইয়েমেনের একটি স্কুল বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে শিশুসহ ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়ামেনের সাদা প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান।  খবর আল-জাজিরার।
স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানানো হয়, ইয়েমেনে উত্তরের সাদা’য় দায়ান মার্কেটের সামনে বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাসে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যায় ১২জন শিশু। একই ঘটনায় গুরুতর আহত হয় ৬১ জনের বেশি। তবে নিহতের বেশিরভাগের বয়স ১২ বছরের নিচে।

ইয়ামেন পোস্টের সম্পাদক হাকিম মাসমারি আল-জাজিরাকে জানিয়েছে, স্কুল বাসটি যখন ওই ব্যস্ত শহরে ঢুকে তখনই সৌদি আরব ও সুন্নী মুসলিম জোট ওই বাসটিকে লক্ষ করে এ বিমান হামলা চালায়।

অন্যদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে ওই বাসে বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে দীর্ঘ দিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ লেগে আছে। তারই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে জানায় একাধিক সূত্র।

উল্লেখ্য, সৌদি আরব ও সুন্নী মুসলিম জোট ইয়ামেনে  ইরান জোট-হুতিদের বিরুদ্ধে তিন বছরের অধিক সময় ধরে যুদ্ধ করছেন।
তবে এ ঘটনা সম্পর্কে সৌদি আরব ও সুন্নী জোট এখন পর্যন্ত কোনো ধরণের মন্তব্য করেনি।

তথ্যসূত্র: আল জাজিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.