চট্টগ্রাম নগরীর ঈদগাহ-রামপুরাস্থ মনিরুল ইসলাম কোম্পানী কর্তৃক আয়োজিত সিএনজি ড্রাইভারদের প্রতিযোগিতার আয়োজন করে এই প্রথম উৎসাহ প্রদানের জন্য মাসব্যাপী সিএনজি ড্রাইভারদের আয়-ব্যয়ের হিসাব করে এবং ভাল সিএনজি ড্রাইভার বাছাই করে উক্ত প্রতিযোগিতা ঈদগাহ রামপুর ইসলাম মিস্ত্রীর গ্যারেজে গতকাল ১০ নভেম্বর রাত ৮টায় মনিরুল ইসলাম কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো: আলহাজ্ব জালাল আহমেদ কোম্পানী, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড মেম্বার হাজী আবুল কাশেম, মোজাহের কোম্পানী, ওমর মিয়া সওদাগর। উক্ত প্রতিযোগিতায় ঈদগাহ রামপুর এলাকা বনাম বার কোয়াটার সিএনজি ড্রাইভারদের মাঝে ১ম স্থান অধিকার করেন রামপুরার ড্রাইভার মো: মিন্টু, ২য় স্থান অধিকার করেন বার কোয়াটার সিএনজি ড্রাইভার মো: ফারুক, ৩য় স্থান অধিকার করেন রামপুরার সিএনজি ড্রাইভার কাউসার আহমেদ। শান্তনা পুরস্কার পান মন্টু সহ অন্যান্য সিএনজি ড্রাইভার। এর পূর্বে কোরআন তেলাওয়াত করেন আবু বক্কর মসজিদের খতিব মাওলানা গোলা সরওয়ার আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: নাছির।