Monday, September 14

১৫ ঘণ্টা আগেই লাইন, প্রচণ্ড ভিড়
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত সিডিউল অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ(শুক্রবার) প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া।
তবে বৃহস্পতিবার রাত থেকেই টিকিট প্রত্যাশিরা এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের সংখ্যাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের প্রত্যাশা টিকিট প্রাপ্তি।
এদিকে টিকিট কালোবাজারে যেন না যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বাড়ানো হয়েছে র‌্যাব-পুলিশের নজরদারি।
অগ্রিম টিকিট নেয়ার জন্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিবারের মতো এবার যাত্রীদের প্রচণ্ড ভিড় ও ঠেলাঠেলি চোখে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রচুর যাত্রী শুয়ে বসে, লাইন ধরে রেখেছেন। রাজশাহী ও দিনাজপুরের টিকিটের লাইনে দাঁড়ানো শুরু হয়েছে ১২-১৫ ঘণ্টা আগে।
সিডিউল অনুযায়ী ১১ জু‌নের টি‌কিট দেয়া হবে আগামীকাল ২ জুন। ৩ জুন দেয়া হবে ১২, ৪ জুন দেয়া হবে ১৩, ৫ জুন দেয়া হবে ১৪, ৬ জুন দেয়া হবে ১৫ তারিখের অ‌গ্রিম টি‌কিট।
এবার ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। সারাদেশে ২ লাখ ৭০ হাজার যাত্রী টানবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.