Monday, August 3

ঈদুল আজহায় ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

0

আজ বুধবার (৫ জুন) যারা টিকিট কিনছেন তারা আগামী ১৫ জুন ভ্রমণ করতে পারবেন। ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পারছেন যাত্রীরা।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন যাত্রীসাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে৷ আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷ একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক চারটি আসনের টিকিট কিনতে পারবেন৷ এ ক্ষেত্রে কোনো যাত্রী চারটি টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে।তবে ঈদ যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না৷
টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবারই টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে৷ ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে৷

এবারের ঈদ যাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসনসংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.