Thursday, July 30

ঈদের দিনে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি

0

 সোমবার পবিত্র ঈদের দিন রোদেলা সময়ে মানুষ ঈদের নামাজ আদায় করে যখন ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত তখনি পূর্বাভাস অনুযায়ী দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি শুরু হয়েছে।।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংরাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।
সূত্র : বাসস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.