Thursday, August 13

ঈদে আসছে গাজী রাকায়েতের সিনেমা’গোর’

0

ঈদ ‘একজন গোর খোদকের জীবনকাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘গোর’ আগামী ঈদ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে প্রচার হবে । এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদসহ একাধিক দক্ষ অভিনয়শিল্পী।

অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত ২০১৯ সালে বাংলা এবং ইংরেজি ভাষায় নির্মাণ করেন ‘গোর’ নামের এই সিনেমা।সরকারী অনুদানে নির্মিত ছবিটি গত ডিসেম্বরে চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

করোনার কারণে ব্যাপকভাবে দেশে এটি প্রদর্শিত না হলেও আমেরকিার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায় সিনেমাটি।

আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি প্রেক্ষাগৃহে ৩০ এপ্রিল প্রদর্শিতও হয়। এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘একজন গোর খোদকের জীবনকাহিনী নিয়ে এটি নির্মাণ করেছিলাম। ছবিটি নির্মাণ করতে বেশ সময়ও লেগেছিল।

এখন পর্যন্ত যারা এটি দেখেছেন তারা প্রায় সবাই প্রশংসা করেছেন। সময় যতই গড়াবে এটির দর্শক সংখ্যাও ততই বৃদ্ধি পাবে ও দর্শকের হ্রদয় তত ছুয়ে যাবে বলে তিনি মনে করেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.