Monday, August 31

ঈদে পুঁজিবাজার বন্ধ ৯দিন

0

আসন্ন ঈদ-উল ফিতরে পুঁজিবাজার ৯দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুন শবে কদরের কারণে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো পুঁজিবাজারও বন্ধ থাকে।

এরমধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরমাধ্যমে টানা ৯ দিন ঈদ উপলক্ষে বন্ধ থাকছে পুঁজিবাজার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.