Monday, September 14

ঈদ উপলক্ষে সারাদেশে আটদিন ২৪ ঘণ্টা খোলা সিএনজি ফিলিং স্টেশন

0

ঈদ-উল-আজহার আগের ও পরের চারদিন করে ২৪ ঘণ্টা সারাদেশের সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্যাস সংকটের কারণে কয়েক বছর ধরে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হচ্ছে। বর্তমানে দৈনিক প্রায় ২৭০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়। তবে ধারণা করা হয় এর চাহিদা রয়েছে প্রায় ৪ হাজারের কাছাকাছি।

এদিকে, দেশের গ্যাস মজুত কমে যাওয়ায় কমছে উৎপাদনের পরিমাণ। তাই সরকার এলএনজি আমদানি শুরু করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.