Monday, August 31

ঈদ শেষে রাজধানীর উদ্দেশে কর্মমুখী মানুষ

0

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রাজধানীর রাস্তাগুলো এখনো চিরচেনা রূপে না ফিরলেও শুরু হতে চলছে যানবাহন ও মানুষের ভিড়।
আজ রোববার থেকে বিভিন্ন অফিসসহ ব্যাংকগুলো খোলা থাকায় দুদিন আগে থেকেই রাজধানীর উদ্দেশে রওনা দিতে শুরু করে কর্মজীবীরা।

তবে ঈদের আগে ট্রেনের যে শিডিউল বিপর্যয় লক্ষ করা গেছে, ঈদের পরও তা অব্যাহত রয়েছে। ফলে যারা ঈদের সময় বাড়িতে যেতে পারেনি, তারা ঈদের পরও বাড়িতে যেতে বিড়ম্বনায় পড়ছে। সেই সঙ্গে ঝামেলায় পড়ছে রাজধানীর উদ্দেশে ফেরা কর্মমুখী মানুষরাও।

এদিকে ঈদের দু-একদিনের মধ্যে শান্ত হয়ে যায় সড়কপথ। ওই সময় রাস্তাঘাটে কোনো জ্যাম ছাড়া খুব সহজেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় পৌঁছে যায় মানুষ। তবে অফিস খোলা থাকায় এখন সড়কপথে যানবাহনের ভিড় শুরু হয়ে গেছে। ফলে জ্যাম নিয়েই কর্মস্থলে ফিরছেন মানুষরা।

এদিকে পাটুরিয়া ঘাটে দেখা গেছে, কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়। নৌপথে সবাই স্বস্তিতেই রাজধানীতে ফিরছে। এ ছাড়া বিশৃঙ্খলা এড়াতে ঘাটে পুলিশ অবস্থান নিয়েছে। এদিকে নদীও আগের চেয়ে শান্ত থাকায় স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরছে মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.