দ্বীন মোহাম্মদ : নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় ঈরী ফসলের বাম্পার ফলন দেখা যাচ্ছে। শুধু মাত্র বৈইরী আবহাওয়া থেকে অর্থাৎ শিলা বৃষ্টি বা তুপান থেকে রক্ষা ফেলে কৃষকেরা ফসল ঘরে তুলতে পারবে আগামী ১৫ দিনের মধ্যে। এবার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন, ঢালুয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামঞ্চলে যথা, তিলিপ, কালেম, কেশতলা, মৌকরা এবং নাঙ্গলকোটের পূর্বাঞ্চলে খাজুরিয়া, মন্তলী, বেরলা, শিহর, মোকিমপুর, চিলপাড়াসহ আশপাশের গ্রামের আওতায় থাকা জমিনে বাম্পার ফলন হয়েছে দেখে কৃষকের মুখে হাসির অন্তনেই। শুধু মাত্র আবহাওয়া থেকে রক্ষা পেলেই গত ৫-৭ বছরের আগের তুলনায় এবার বাম্পার ফলন পাবে বেল কৃষকেরা ধারনা করছে।