Monday, September 7

উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল

0

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে টেস্টে সিরিজে হোয়াইওয়াশ করলো টাইগাররা। এবার শুরু হবে ওয়ানডে লড়াই। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম দু’টি হবে ঢাকার মিরপুরে, পরেরটি সিলেটে।
ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা।

টেস্টের মতো ওয়ানডেতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। ইনজুরি থেকে সুস্থ হয়ে তামিম ইকবাল ফেরায় আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়ে গেছে টাইগারদের। তবে তামিম ও সাকিব ফেরায় জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে মাহমুদ রাব্বি।

বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.