Tuesday, September 15

উখিয়ায় বাঁশবোঝাই ট্রাকচাপায় নিহত ৫

0

কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও  ছয়জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বালুখালী কাস্টম অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জাম্মান চৌধুরী জানান, সড়কের একটি গর্তে পড়ে বাঁশবোঝাই ওই চলন্ত ট্রাক উল্টে দুইটি যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশা ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় বাঁশবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে টমটম ও অটোর পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.