Tuesday, July 28

উত্তর কোরিয়ায় সামরিক শক্তি প্রয়োগের ফের হুমকি ওয়াশিংটনের

0

উত্তর কোরিয়ায় সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৪ জুলাই) পিয়ংইয়ংয়ের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে ওয়াশিংটনের তরফ থেকে এ হুঁশিয়ারি বার্তা দেওয়া হলো।

বুধবার (৫ জুলাই) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালে উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেন, পিয়ংইয়ং এখনই পরিস্থিতির লাগাম না টানলে সামনে নতুন প্রস্তাবনা (সামরিক শক্তি প্রয়োগের) উত্থাপন করতে পারে যুক্তরাষ্ট্র।

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষাকে নতুন সামরিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা উল্লেখ করে হ্যালে উত্তর কোরিয়ার ওপর কড়া বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন।

তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আমাদের কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে দ্রুতই নিঃশেষ করে দিচ্ছে। আমরা যদি বাধ্য হই তবে অবশ্যই আমাদের অন্যতম সক্ষমতা বিবেচ্য সামরিক শক্তির ব্যবহার করবো কিন্তু আমরা এই পথে না যেতেই চাইবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.