Wednesday, September 2

উত্তর পোমরা বহুমুখী একতা সংসদের কার্যালয় উদ্বোধন ও স্বাধীনতা দিবস উদযাপন

0

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর পোমরা বহুমুখী একতা সংসদ’ এর স্থায়ী কার্যালয় উদ্বোধন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি পোমরা ইউনিয়ন শাখার সভাপতি সাজ্জাদুল করিম রিংকু। বিশেষ অতিথি ছিলেন মালির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আহমদুল হক, রাজনীতিবিদ ও সমাজসেবী আবু জাফর (কালু), প্রকৌশলী এরশাদ কবির চৌধুরী, উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নুরুল আবছার নয়ন, সংগঠনের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, সংগঠক আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. ছাবের, সদস্য ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম মোরশেদ, আরিফুর রহমান, ইকবাল, শাহজাহান বাদশা, নুরুল আজিম, মহিন উদ্দিন, নাসের উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছৈয়দুল আলম তালুকদার বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সামাজিক সংগঠনের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। পাড়া-মহল্লায় এসবের বিরুদ্ধে জন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সমাজের নষ্ট কীটদের প্রতিরোধ করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সামাজিক কাঠামো গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধকের বক্তব্যে সাজ্জাদুল করিম রিংকু বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। এখন এসবের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.