Thursday, July 30

উত্তর প্রদেশে বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২

0

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো প্রায় শতাধিক মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আরও বহু মানুষ আটকে আছে, এবং তাদের অধিকাংশই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রটিতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়। ভারতের উত্তর প্রদেশের এ বিদ্যুৎকেন্দ্রের মালিক ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত আগুন নিয়ন্ত্রণেরও চেষ্টা করা হয়।

প্রাথমিকভাবেব ৮০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো বেশ ক’জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

অনেকেই সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটির গাফিলতিকেই এ জন্য দোষ দিচ্ছেন। বিদ্যুৎকেন্দ্রটির বয়স প্রায় ৩০ বছর।

সূত্র : বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.