Monday, September 14

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই-তাহেরা সুুবহা্

0
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ প্রার্থী  বর্তমান সাংসদ শেখ আফিল উদ্দিনের পক্ষে প্রচারণায় নেমেছেন তার সহধর্মিনী তাহেরা সুবহা্। স্বামীর জন্য যশোর -১ (শার্শা)আসনের ভোটারদের কাছে নৌকার ভোট চান তিনি।
সোমবার (২৪/১২/১৮) সকাল ১০টায় ২নং লক্ষনপুর  ইউনিয়নের ও বিকাল ৩টায় ১১নং নিজামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড গোড়পাড়া হাইস্কুল মাঠে গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠকও করেন। তাহেরা সুবহা্র স্বামী আফিল উদ্দিনকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগ কালে তিনি গ্রামবাসীর চাওয়া-পাওয়ার কথা শোনেন।
গণসংযোগে তাহেরা সুবহা্ বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করুন। শেখ হাসিনার নৌকায় ভোট দিলে এলাকার এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হবে।
আজকের বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকে অনেক বলীয়ান। কোনো প্রতিঘাত বা বাধা বাংলাদেশের অগ্রযাত্রাকে আর থামিয়ে রাখতে পারবে না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই।
গণসংযোগ ও পথসভায় তাহেরা সুবহার্ সাথে শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ,২নং লক্ষনপুর ইউনিয়ন পরিষদ এর মহিলা চেয়ারম্যান মোছাঃ আনোয়ারা খাতুন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ,ছাএলীগসহ সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.