Friday, August 21

উন্মোচন হল জল-জীবন নাটকের ব্যানার

0

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ‘জল-জীবন’ নাটকের ব্যানারের মোড়ক উন্মোচন। শুক্রবার রাজধানী কাওলার নিজস্ব মহড়া কক্ষে সবার জন্য উন্মুক্ত করা হয় কোলকাতা দ্বিতীয় আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে প্রদর্শিত হতে যাওয়া জল-জীবন নাটকের ব্যানার। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর কোলকাতায় সল্ট লেকে বিশ্বের ১৩ টি দেশ নিয়ে আয়োজিত শিশুনাট্য উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহন করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি বিশ্বদর্বারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কাব্য বিলাস নাট্য গোষ্ঠীকে অভিনন্দন জানান। তার বক্তব্যে তিনি বলেন, আশারাখি নাট্য উৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বাংলাদেশের মান উজ্জ্বল করবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গীতিকার ও অধক্ষ্য মিজানুর রহমান ভূইয়া, সমাজ সেবক মনির হোসেন মনির, সাংবাদিক মাসুদ রানাসহ আরো অনেকে।

আগামী ৮ ডিসেম্বর কাব্য বিলাসের ১৫ সদস্যের দল কোলকাতার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। ১২ ডিসেম্বর কাব্য বিলাস নাট্য গোষ্ঠী রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় ম ায়ন করবে জল-জীবন নাটক। দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি বাস্তব ভাবে ফুটিয়ে তুলতে গত তিন মাস দলের সবাই নিরলশ পরিশ্রম করেছে। উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক ম ায়ন করে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.