Friday, September 4

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পত্র জমা

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন। সোমবার(০৪ মার্চ) দুপুরে উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য দেখা দেয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, জাতিজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। তিনি আরো বলেন আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে তথা দেশনেত্রীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ও উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবেন।। কুদরত আলীর রাজনীতি শুরু হয় ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে। পরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে নাগরপুরে ছাত্রলীগকে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এবং জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন দলের ক্রান্তীলগ্নে সুদীর্ঘ সময়। রাজনীতির পাশাপাশি কুদরত আলী বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্বৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং দুইবার জেলা পর্যায়ে পদক অর্জন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.