Tuesday, September 1

উপজেলা ভাইস চেয়াম্যান প্রার্থী ফরিদের মোটর সাইকেল শোভয়াত্রা ও পথসভা

0

নাগরপুর(টাঙ্গাইল)প্রাতনিধিঃ আগামী ৫ম উপজেলা নির্বাচনকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি বুধবার সকালে টাঙ্গাইলের নাগরপুর বাস ষ্টান্ড থেকে নাগরপুর আসনের ভাইস চেয়াম্যান প্রার্থী মো. ফরিদুর রহমান ফরিদ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছেন।
বুধবার সকাল থেকে দিন ব্যাপী নাগরপুরের ১২ ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে এ শো-ডাউন ও পথসভা করেন তিনি। শত শত মটর সাইলে নিয়ে তিনি এলাকার বিভিন্ন হাট-বাজারে সাধারন মানুষের সাথে কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং গ্রামবাসীর চাহিদার কথা জানতে চান। তাদের দাবী কিভাবে পূরন করা সম্ভব সে বিষয়ে তাদের সাথে আলোচনা করেন তিনি।
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ এসকল এলাকাবাসীর কাছে এসময় ভোট ও দোয়া প্রার্থনা করেন।
বিভিন্ন স্থানে বক্তিৃতাকালে তিনি এলাকাবসীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেছেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার লক্ষে ও তার নির্বাচনী ওয়াদার সঠিক বাস্তবায়নে আপনাদের সেবা কাজ করব। এ সময় তার আত্মী
য় সজন, শুভাকাঙ্খী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা উস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.