Friday, September 25

উপদেষ্টারা জনগণের প্রতিনিধিত্ব করছি: মাহফুজ আলম

0

জনগণের পক্ষের এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে থাকাদের নিয়েই সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, আমরা সেটি খতিয়ে দেখবো। তবে আমরা মনে করি, যে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে যে তারা জনগণের পক্ষেই আছেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে যারা আছেন, তাদের নিয়েই আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে।

এ সময় মাহফুজ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.