Monday, September 7

উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

0

কুড়িগ্রাম প্রতিনিধি: চিলমারী টু ঢাকা আন্তনগর ভাওয়াইয়া এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুড়িগ্রাম-উলিপুর চৌরঙ্গি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে রেল-নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। মানববন্ধনে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় আপন আলমগীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেল-নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা কার্যকরি সদস্য অনিকেত মাছুম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, উলিপুর প্রেস ক্লাব সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, এ অঞ্চলের দূর্ভোগ লাঘবে দ্রুত আন্তঃনগর ভাওয়াইয়া এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.