কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম উলিপুরে জাতীয় পার্টি(জেপি) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বাদ আসর মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি(জেপি) শাখা কার্যালয়ের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জেপি’র প্রেসিডিয়াম সদস্য মোঃ রুহুল আমিন এমপি।
উলিপুর উপজেলা জেপি’র আহবায়ক প্রকৌ. মোঃ মনজুরুল হক মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জেপি’র প্রেসিডিয়াম সদস্য মোঃ রুহুল আমিন এমপি,উপজেলা জেপি’র সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মানিক,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান বাদশা প্রমুখ।
এসময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জেপি’র প্রেসিডিয়াম সদস্য মোঃ রুহুল আমিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।এ সময় বিভিন্ন ইউনিয়নের জাতীয় পাটির (জেপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।