Friday, September 11

উলিপুরে ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকা পালিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মানুষের হৃদয় জয় করা ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উলিপুর প্রেসক্লাবের হলরুমে ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকা’র উলিপুর উপজেলা সংবাদদাতা আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা’র আয়োজনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন কর হয়। হাটি হাটি পা পা করে দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গত ১৮মার্চ ২৯তম বর্ষে পদার্পন করেছে ‘দৈনিক ভোরের ডাক’।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, উলিপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানব জমিন (পত্রিকার প্রতিনিধি) ও নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-তৈয়বুর রহমান (দৈনিক ভোরের কাগজ), পরিমল মজুমদার (মাছরাঙা টিভি), আরিফুল ইসলাম সুজন (আনন্দ টিভি), আনিছুর রহমান মিয়াজী (দৈনিক সংবাদ), লক্ষণ সেন গুপ্ত (দৈনিক যুগান্তর), আব্দুল মালেক (দৈনিক ভোরের পাতা), রোকুনুজ্জামান মানু (কালের কন্ঠ) মমিনুল ইসলাম বাবু (এমটিভি বাংলা) আলমগীর হোসাইন (এসটিভি বাংলা) প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.