Tuesday, September 1

উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ

0

কুড়িগ্রাম প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য স্লোগানে” কুড়িগ্রামের উলিপুর তবকপুর ইউনিয়নে বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার তবকপুর উন্নয়ন সমাজ কল্যান সংস্থা মাঠে ত্রান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে তবকপুর উন্নয়ন সমাজ কল্যান সংস্থার বাস্তবায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, চিনি ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ প্যাকেট বিতরন করা হয়।
এসময় অন্যানোর মাঝে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রবিণ সাংবাদিক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজু, আইয়ুব আলী, সাইফুল ইসলাম, দারোগ আলী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.