Saturday, September 12

উলিপুরে লোকগানের উৎসব পালিত

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে পালিত হলো লোকগানের উৎসব। গত রবিবার রাতে শহীদ মিনার চত্বরে লোকজ সংস্কৃতি লালন, চর্চা ও বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন এমপি।

আরডিআরএস বাংলাদেশ এর ইনচার্জ কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।
মাঘের কনকনে শীতে স্থানীয় ও অতিথি শিল্পিরা লোকজ গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.