Wednesday, September 2

উলিপুরে সড়ক দূর্ঘটনায় এসএসসি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শাফি নামে এক এস,এস,সি পরিক্ষার্থী’র সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার অনন্তপুর সড়কের এমপি’র ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ‘শাফি’ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের স্যানেটারি ব্যবসায়ী মোঃ সাধীন এর পুত্র।
জানা যায়,সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শাফি তার বন্ধুর বাড়ি যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছিলে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়।পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার রংপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.