Wednesday, September 16

উল্লাস শেষে গ্যালারি পরিষ্কার করলেন বাংলাদেশের সমর্থকেরা

0

গত বিশ্বকাপে সারাবিশ্বের কাছে জাপান প্রশংসিত হয়েছিল তাদের বিনয়ী আচরণ, সমর্থকদের বিনয়ী মনোভাবের কারণে। বিশ্বকাপে নিজ দলের পরাজয় সত্ত্বেও জাপানি সমর্থকরা স্টেডিয়ামে তাদের ফেলে চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, ময়লা এসব পরিস্কার করে যায়। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এবার ভারত-শ্রীলঙ্কাসহ উপমহাদেশের সোশ্যাল মিডিয়া দখল করে ফেলেছে বাংলাদেশের কাণ্ড। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপরীতে বড় ধরনের জয় পায়। বলা যায় ওই ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশ ছিনিমিনি খেলে। এই একটি ম্যাচে বাংলাদেশ শুধু বড় জয়ই পায়নি পেয়েছে উপমহাদেশের মানুষের সম্মান, মানুষের মন।

আহত তামিমের এক হাতে ব্যাট করে দলকে সম্মানজনক স্কোরে দাঁড় করানো যেমন আলোচিত বিষয় ছিল গতকাল, তেমনি আলোচনায় আসে ম্যাচে শেষে সমর্থকদের দায়িত্ববোধের আরেক বিষয়। বাংলাদেশের সমর্থকেরা খেলা শেষে আবেগক্রান্ত হয়ে স্টেডিয়াম ত্যাগ করেননি। বরঞ্চ খেলা শেষে তাঁদের দ্বারা গ্যালারিতে যেসব জায়গা নোংরা হয়েছে তা পরিস্কার করেন। সমর্থকেরা ঠিক সেই একইভাবে চিপসের প্যাকেট, বাদামের খোসা, পানির বোতল পরিস্কার করেন।

বিষয়টি উপমহাদেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আর দেশীয় নেটিজেনরা তো বলছেনই ‘আমরাও পারি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.