মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদন অনুসারে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর গড় পাসের হার হয়েছে ৭৭.৭৮%।
জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। গতবার শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৬৫টিতে। অর্থাৎ, এবার শূন্য পাস করা কলেজের সংখ্যা ২৩টি বেশি।চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৬৫টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে সব পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর এই সংখ্যা ছিল ৯৫৩টি। সে হিসেবে এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩৫টি বেড়েছে।