Saturday, August 22

এইচএসসি পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্তে আন্তঃশিক্ষাবোর্ড

0

করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। শনিবার (২১ মার্চ) সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

পরীক্ষা পেছানোর প্রস্তাব আগামীকাল (রবিবার) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.