Monday, September 14

এই প্রথম একসঙ্গে আসিফ-সালমা

0

এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও সালমা। এই প্রথম তারা কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিচ্ছেন। এরইমধ্যে সব কিছু পাকাপাকি হয়েছে। ভিডিওসহ গানটি আসছে ঈদে প্রকাশ হবে। তবে বাকি বিষয় চমক হিসেবে রাখতে চান শিল্পীরা।

আসিফ বলেন, সালমা অনেক ভালো একজন শিল্পী। এবার প্রথম আমরা একসঙ্গে গান করছি। আশা করছি ভালো লাগবে সবার গানটি।

সালমা বলেন, প্রথমবার আসিফ ভাইয়ের সঙ্গে গান করছি। এটি ধামাকা একটা কিছু হবে। তবে এখনই সব বলতে চাই না। সময় হলে সবাই সব জানবেন। তবে গানটি ঈদে আসবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.