খোকসা প্রতিনিধি: বুদ্ধি প্রতিবন্ধী এই মা টি তার বাড়ি যাওয়ার পথ দিক হারিয়ে ফেলে এখন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা আশপাশে ঘুরতে দেখা যায়।
জীবন বাঁচানোর তাগীতায় কিছু খাবারের আশায় মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যুদ্ধ করে যাচ্ছে অপূর্ণ খাতুন (৬০) নামের বৃদ্ধ মহিলাটি।
কখনো খেয়ে, কখনো না খেয়ে ও তার পরিবারের সন্ধানে দিন গুনছে। একপর্যায়ে তার সাথে কথা বললে তিনি অই স্পষ্ট ভাষায় দু চার কথার উত্তর দেন, তিনি বলেন আমি বাড়ী ফিরে যেতে চাই। আমার নাম অপূর্ণ খাতুন (৬০) স্বামী কাশেম আরাফাত গ্রাম: কালিয়াপুর, জেলা বরিশাল, আমার একটি মেয়ে সন্তান আছে তার নাম ফাতেমা খাতুন।
বরিশাল জেলার আমার যদি কোন ফেসবুক বন্ধু থাকেন তাহলে এই পোস্টটি বেশি বেশি করে সবাই শেয়ার করে তার সংসারে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।
অনুসন্ধানে খোকসা রিপোর্টার্স ক্লাব গ্রুপ:
প্রয়োজনে, শুভ বসুন্ধরা পরিবহন কাউন্টার এন্ড খোকসা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনী টি স্টল মোঃ খোকন বিশ্বাস ০১৭৪৫ -২৮১৮৪৮ অথবা ০১৭১৫-২৫৩২৩৪