Friday, August 21

একই দিনে দুই টেস্টের প্রস্তুতি ভারতের

0

ছবি সমকাল।

ইন্দোরে বৃহস্পতিবার দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ওই সিরিজের জন্য আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি-ইশান্ত শর্মারা। সঙ্গে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে যাওয়া গোলাপি বলে দিবা-রাত্রীর টেস্টের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলিরা।

প্রথমবার গোলাপি বলে দিবা-রাত্রীর টেস্ট খেলবে ভারত। বাংলাদেশও প্রথমবার নেবে এই অভিজ্ঞতা। সহজ প্রতিপক্ষ ভেবে মুশফিক-মুমিনুলদের কোন ছাড় দিতে চায় না কোহলিরা। সেজন্য তারা ইন্দোরে গোলাপি বলে ফ্লাডলাইনের আলোয় বাড়তি অনুশীলন করার ব্যবস্থা করতে কতৃপক্ষকে অনুরোধ করেছে।

ঐতিহাসিক এই টেস্টের প্রস্তুতির কথা জানিয়ে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিউরেটর সমাদ্দর সিং চৌহান হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘ভারতীয় দল মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কলকাতা টেস্টের জন্য ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে। আমরা ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে এমনই অনুরোধ পেয়েছিলাম। সেভাবেই তাদের প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে।’

আন্তর্জাতিক অঙ্গনে এ পর্যন্ত ১১টি দিবা-রাত্রীর টেস্টে গোলাপি বল ব্যবহার করা হয়েছে। আগের সবগুলোতে কুকাবুরা এবং ডিউক বল ব্যবহার করা হয়েছে। এবারই প্রথম ভারতের গোলাপি এসজি বলে দিবা-রাত্রীর টেস্ট খেলা হবে। এর আগে ভারতের ঘরোয়া লিগ দুলিপ ট্রফিতে পর্যন্ত কুকাবুরা বল ব্যবহার করা হয়। সেখানে হুট করেই এসজি কোম্পানি গোলাপি বলের মান নিয়ন্ত্রণ করতে পারবে কি-না তা নিয়ে প্রশ্ন আছে।

অবশ্য ক্রিকেট সামগ্রি উৎপাদন প্রতিষ্ঠান এসজি আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুশীলন করার জন্য গোলাপি বল দিয়েছে। মুমিনুল ইসলাম, সাদমান হোসেন, ইমরুল কায়েসরাও গোলাপি বলে অনুশীলন করেছেন। এসজি বলে দিবা-রাত্রীর টেস্ট খেলানো নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, ‘একই সিরিজে দুই রকম বল দিয়ে খেলানো যায় না। একটা সিরিজ নিষিদ্ধ একটা বলেই খেলতে হয়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.