একজন সমাজ সেবক সুলতান গিয়াস উদ্দিন জসিম

0

১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি তার বিভিন্ন সমাজ সেবা কর্ম কান্ডের কারণে নিজেকে জনদরদি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ইতিমধ্যে তিনি নিজ উপজেলার কল্যাণে পশ্চিম জোয়ার রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও দেওয়াল নির্মান করেন সেই সাথে দঃ অলিনগর মরইগ্যা টিলা সড়ক, দঃ অলিনগর সংযোগ সড়ক, গেড়ামারা গুচ্ছগ্রাম সড়ক, বায়তুল মামুর জামে মসজিদ সড়ক নির্মান করেন। যার উদ্বোধক ছিলেন মাননীয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

এছারাও তিনি সমাজের স্কুল,কলেজ,মাদ্রাসায় অনুদানের পাশাপাশি মানুষের সুখে-দুখে এগিয়ে আসেন।

তার এই সামাজিক কর্মকান্ড সম্পর্কে জিজ্ঞেসা করলে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছি এবং মানুষ- সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে চাই সব সময়।

বর্তমানে জনগণের কল্যাণে কাজ করে জনপ্রিয় নেতা রুহেল ভাইকে মিরসরাই আসনের এম.পি হিসেবে দেখতে চাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.