Thursday, September 10

‘একটি বাড়ি একটি খামার’ এখন থেকে ‘আমার বাড়ি আমার খামার’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা গ্রাম বাংলায় দারিদ্র দূরিকরণের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছি। সেই সঙ্গে আর্থিকভাবে যাতে স্বচ্ছ্বলতা আসে তার জন্য আমরা প্রতিটি মানুষের জন্য বাড়ি-ঘর নির্মাণ এবং কোন জমি যেনো পতিত না থাকে সে দিকে লক্ষ রেখে একটি প্রজেক্ট হাতে নিয়েছি। যা নাম হচ্ছে- ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প। এই নাম আমি পরিবর্তন করে রেখেছি ‘আমার বাড়ি আমার খামার’। যাতে প্রত্যেকে তাদের নিজের জমি ব্যবহার করে নিজেরাই স্ববলম্বী হতে পারে। আর এ ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা রাখবে এটাই আমি আশা করি।’
আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা আরও এগিয়ে যেতে চাই। আমরা যেনো এই অর্জনটা ধরে রাখতে পারি সেজন্য আমাদের সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। আমরা দেশের মানুষের জীবন-মান উন্নত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছি।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপু‌রের আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.