একটি সংবাদপত্র সচেতনতার পাশাপাশি রাষ্ট্রের সমৃদ্ধিতে গুরুত্বপুর্ন ভূমিকা রাখে। বিশ্বের কাছে একটি রাষ্ট্রকে ইতিবাচকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। গণমাধ্যমের কল্যাণে বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত। তাই দেশের সামগ্রিক চিত্র তুলে ধরতে সংবাদ পত্রের ভুমিকা অপরিসীম। একটি বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ যেমন মানুষকে আনন্দ দেয় ঠিক তেমনি একটি অসত্য এবং ভিত্তিহীন সংবাদ বেদনার কারণ হয়ে দাড়াঁয়। তাই শুধু বস্তুনিষ্ঠ নয় সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তবেই সেই পত্রিকা পাঠকপ্রিয়তা পাবে।
২৬ জানুয়ারী রবিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট এ বহুল প্রচারিত “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকার ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
মনিদীপা চৌধুরী ও অর্পিতা ভদ্র প্রাপ্তির সঞ্চালনায় “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকার সম্পাদক মো: নুরুল কবির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লেখক,গবেষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাসুম চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার দাপটে “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে টিকে আছে এবং এই পত্রিকা সেবার হাতিয়ার হিসেবে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ বিনির্মাণে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, সংবাদ পরিবেশনের সময় সত্যতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। সমাজের জন্য কাজ করতে হবে। মাদক,ইভটিজিং ,যৌতুক ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে লেখনীর মাধ্যম্যে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বায়ান্ন পত্রিকার ব্যুরোচিফ কাজী হুমায়ুন কবির। তিনি বলেন, চট্টবাণী পত্রিকার এগিয়ে চলা আমাকে মুগ্ধ করেছে। বিশিষ্ট সাংবাদিক মো: নুরুল কবির এর সম্পাদনা ও তরুন সাংবাদিক এস.ডি.জীবন নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করার পর নতুন ব্যবস্থাপনায় একঝাঁক মেধাবী তরুন কলম সৈনিক এর সমন্বয়ে পত্রিকাটির সংবাদ প্রকাশের মানে ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। আমি নতুন ব্যবস্থাপনায় চট্টবাণী পরিবারের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম হোটেল মালিক সমিতির সভাপতি হাবিববুর রহমান (সাবেক কমিশনার), সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংগঠক লায়ন শফিউল আলম, বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সংগঠক ডা: জামাল উদ্দিন, সাংবাদিক কামাল হোসেন, শিক্ষাবিদ লায়ন এইচ.এম.ওসমান সরওয়ার, রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক মো: আব্দুর করিম সেলিম, জেটিভি অনলাইন এর ব্যুরোচিফ রাজু আহম্মেদ, পিডিসি’র মো: হেলাল উদ্দিন, দৈনিক পূর্বদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো: মনিরুল ইসলাম মুন্না, সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক লায়ন আবু ছালেহ, সাংবাদিক লায়ন এস.বি.জীবন, ন্যাশনাল নিউজ ২৪ ডটকম এর বার্তা সম্পাদক কাজী মেহেদী কবির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শর্মা, ডা. বেলাল হোসেন উদয়ন প্রমুখ।