চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আফগানিস্তান নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে। এর আগে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল তারা। এর মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দেখে আফগানরা। অন্যদিকে, এটি বাংলাদেশের ১১৫তম টেস্ট। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ একদাশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম. সাকিব আল হাসান (অধি.), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উই.), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ: ইহসানু্ল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উই.), রশিদ খান (অধি.), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমদ, জহির খান।