Monday, September 14

একলাখ ইয়াবা উদ্ধার, মিয়ানমার নাগরিকসহ গ্রেফতার ৩

0

কক্সবাজার-টেকনাফ সড়কের বিসিক এলাকায় অভিযাসন চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় মিয়ানমার নাগরিকসহ ৩ জনকে গ্রেফতার এবং মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০৫ কোটি টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

আজ শনিবার ভোরের দিকে র‌্যাব এ অভিযান চালায়। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে ভোরে র‌্যাবের একটি টিম কক্সবাজার জেলার সদরের কক্সবাজর-টেকনাফ আঞ্চলিক মহাসড়ক চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশীকালে ভিতরে সিলিং এর মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় মোঃ জোবায়ের প্রকাশ জোহার (৩৫), বেলাল উদ্দিন (২২) ও মিয়ানমার নাগরিক সৈয়দুল আমিন (২১) গ্রেফতার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.