Sunday, September 20

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অভিযান উদ্বোধনকালে আ.জ.ম নাছির উদ্দীন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগুন সন্ত্রাসীদের ব্যালেটের মাধ্যমে জনগণ প্রত্যাখান করবে

0

আজ(২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন চত্বর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬টি সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু হয়। ৬টি ট্রাকযোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ অভিযান নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১০ ডবলমুরিং, চট্টগ্রাম-১১ বন্দর এলাকায় নৌকার মনোনীত প্রার্থীদের সপক্ষে প্রচারণা ও প্রণোদনামূলক প্রচার অভিযান পরিচালিত হয়।
এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাঙালি জাতিসত্তা রক্ষায় নৌকা আমাদের স্বাধীনতার প্রতি আগামী ৩০ ডিসেম্বর ভোটযুদ্ধে মুক্তিযুদ্ধের আরেকটি বিজয় অর্জিত হবে। এ লড়াই সংগ্রামে সকলকে নিবেদিত হওয়ার আহ্বান জানাই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন সূচনা বক্তব্যে বলেন, নির্বাচনকে বানচাল করার অশুভ শক্তিদের বিরুদ্ধে জাগ্রত জনতা মাঠে আছে। গণতন্ত্র রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার প্রয়োগ করতে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। মনে রাখতে হবে আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে যারা নিরীহ মানুষকে পেট্টোল বোমা মেরে হত্যা করেছে, বায়তুল মোকারম জাতীয় মসজিদে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে, বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস অক্সিজেন সবুজায়নকে ক্ষত বিক্ষত করেছে এবং মসজিদ ও স্কুলগুলোতে আগুন দিয়ে সবুজ শিক্ষার্থীদের পাঠদানে বিরত করেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে ব্যালেটের মাধ্যমে প্রতিহত করে বাংলার জয়গান গাইতে হবে। বিজয়ের মাসে এ বার্তা নিয়ে আরেকটি মরণযুদ্ধে ঝাঁপিয়ে পড়–ন।
প্রেসক্লাব চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, এম এ রশিদ, সাংগঠনিক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, শ্রম সম্পাদক আবদুল আহাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. ফয়সল ইকবাল চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হাজী শহিদুল আলম, নির্বাহী সদস্য মো: আবুল মনসুর, এড. কামাল উদ্দিন আহমেদ, সৈয়দ আমিনুল হক, শেখ শহিদুল আনোয়ার, ইঞ্জি: বিজয় কিষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, মুক্তিযোদ্ধা অমল মিত্র, রোটারিয়ান মো: ইলিয়াছ, ১৪ দলের শরিক দলের জাতীয় পার্টি আজাদ দোভাষ, গণ আজাদী লীগের মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপের মিঠুল দাশগুপ্ত, গণতন্ত্রী পার্টির স্বপন সেন।
এই নির্বাচনী প্রচারবহর চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী ডাঃ আফসারুল আমীনের নির্বাচনী এলাকায় দেওয়ানহাট হয়ে, মনসুরাবাদ হয়ে, রামপুর হয়ে, পাহাড়তলী বাজার হয়ে, সরাইপাড়া প্রাণহরি দাস রোড হয়ে লাকী হোটেল চত্বরে বিশাল পথসভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী ডাঃ আফসারুল আমীন নৌকার পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচারবহকে স্বাগত জানান এবং এ উদ্যোগের ফলে এলাকাবাসীর ভাই-বোনদের মনে প্রাণ সঞ্চার সৃষ্টি হয়েছে।
এ পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, পাহাড়তলী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেন, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন কালু, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়–য়া, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলহাজ্ব ছাবের আহমদ, যুগ্ম আহ্বায়ক লায়ন শওকত আলী ও লুৎফুল হক খুশি সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মহানগর আওয়ামী লীগের প্রচার বহরটি অলংকার মোড় হয়ে, ইউএসটিসি, জাকির হোসেন রোড, আমবাগান, নাছিরাবাদ হয়ে, ডেবারপাড় কুসুমবাগ আবাসিক এলাকা, বায়তুল আমান হাউজিং সোসাইটি হয়ে ওয়াাসার মোড় হয়ে লালখান বাজার হাই লেভেল রোড বাগগোনা হয়ে ইস্পাানি বিল্ডিং এর মোড় হয়ে ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড এবং মুরাদপুরে প্রচারণা অব্যাহত রাখে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.